ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে ১২ জেলে আটক


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ৩:১৫

ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য অফিসারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাছ শিকার করার দায়ে ১০ জেলে, ১২টি বেহুন্দি জাল ও ২টি মাছ ধরার নৌকা আটক করা হয়। আটক প্রত্যেকের বাড়ি পার্শ্বতর্বী উপজেলা বোরহানউদ্দিনের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। 

শুক্রবার সকালে আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে ৩৩ হাজার টাকা জরিমানা করে এবং একজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে। 

এ ব্যাপ‍ারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, নিষিদ্ধ এ সময়ে যাতে জেলেরা নদীতে মাছ ধরতে না পারে, সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন