ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অনুষ্ঠানের মঞ্চেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ৩:৪৬

মৃত্যুর সাথে মানুষের দূরত্ব এক চোখ থেকে আরেক চোখের দূরত্বের সমান" এ যেন এক অমোঘ সত্য। সুস্থ সবল মানুষের হঠাৎ মৃত্যু যেন তারই বার্তা দেয়। পটিয়ার আশিয়ায় তেমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আশিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি অনুষ্ঠানের আয়োজন করে। সে অনুষ্ঠানে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাষ্টার আকতার খাঁন ।তিনি সভাস্থলে  বেশ হাসি খুশি মনেই এলেন, পরিচিত সকলের সাথে কথাও বললেন। বিশেষ অতিথির বক্তব্য দেয়ার সময় পর্যন্ত ছিলেন স্বাভাবিক। বক্তব্য দেয়া  শেষে চেয়ারে বসার কিছুক্ষন পর হঠাৎ মঞ্চে মাথা  রেখে শুয়ে পড়েনন। বিষয়টা উপস্থিত সকলে খেয়াল করলে কয়েকজন যুবক দৌড়ে  উনার মাথা তুলে দেখেন তিনি কথা বলতে পারছেন না! বিলম্ব না করে আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাসেম ব্যক্তিগত গাড়িতে করে আকতার মাষ্টারকে নিয়ে চট্টগ্রাম নগরীর একটি  বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে  কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত  ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার এই আকস্মিক মৃত্যুতে  শোকের ছায়া নেমে এসেছে পুরো আশিয়া জুড়ে। অনুষ্ঠাে উপস্থিত সকলের কেউ মানতে পারছেন না তার এই হঠাৎ মৃত্যু। মাষ্টার আকতার খাঁনের মৃত্যুতে  শোক জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুণুর রশীদ, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাসেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দীন সহ বিভিন্ন রাজনৈতিক  নেতৃবৃন্দ। এ বিষয়ে আকতার মাস্টারের নিকট আত্বীয় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈনুল হক রাশেদ জানান, আকতার মাস্টারের এমন মৃত্যু এলাকাবাসী কেউ মেনে নিতে পারছে না, পুরো এলাকা শোকাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি নিবেদিত আওয়ামী লীগের কর্মী ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির