ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজারহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


রাজারহাট প্রতিনিধি photo রাজারহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২২ বিকাল ৫:৫৬

কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে টানা তৃতীয়বারের মতো সভাপতি পদে এসএ বাবলু (দৈনিক ভোরের কাগজ, যুগের আলো ও বাংলা টিভি) এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (দৈনিক মানবজমিন) কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় রাজারহাট ডাকবাংলো হলরুমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে প্রথম অধিবেশন শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। বিশেষ অতিথি ছিলেন- ওসি মো. রাজু সরকার, সরকারি এমআই কলেজের অধ্যক্ষ আলহাজ সফিকুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা মো. শাহআলম, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, মানবজমিনের কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেরা সুলতানা হ্যাপি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহানুর আলম সোহেল, ছিনাই ইউপি চেয়ারম্যান সহ. অধ্যাপক সাদেকুল হক নুরু, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই ঝুনু, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের রাজারহাট উপজেলার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ঘড়িয়ালডাঙ্গা ইউপি আওয়ামী লীগের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সকলের সম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মণ্ডল চাঁদ ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু।

১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে আলতাফ হোসেন সরকার (দৈনিক ইত্তেফাক), এম আজিজুল হক (দৈনিক জনতা ও আইএনবি), মো. আমিনুল ইসলাম (দৈনিক আমাদের নতুন সময় ও সংগ্রাম), যুগ্ম-সম্পাদক পদে প্রহ্লাদ মণ্ডল সৈকত (দৈনিক আমাদের সময়, যায়যায়দিন ও করতোয়া), সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম (দৈনিক আজকালের খবর), অর্থ বিষয়ক সম্পাদক মো. এনামুল হক (দৈনিক যুগান্তর), দপ্তর সম্পাদক মাহফুজার রহমান মনু (দৈনিক ঢাকার ডাক), ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হোসেন লাভলু (দৈনিক খোলা কাগজ) এবং প্রচার ও প্রকাশনা পদে তৌহিদুর রহমান ব্যাপারী (স্বদেশ প্রতিদিন) নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাজেদুর রহমান মণ্ডল চাঁদ (দৈনিক সংবাদ), লুৎফর রহমান আঁশু (আনন্দ টিভি), মুকুল নারায়ণ কোঙর (সাপ্তাহিক রাজারহাট খবর) ও রণজিৎ কুমার রায় (দৈনিক ভোরের পাতা)।

উল্লেখ্য, সাধারণ সদস্যসহ আগামী তিন দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

জামান / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত