মানিকগঞ্জে বাস চাপায় নিহত-১, আহত-২
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকামুখী একটি বাস (ঈগল পরিবহন) চাপায় মাজেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মাজেদা বেগমের স্বামী ও রিকশা চালক মারাত্বকভাবে আহত হয়েছেন।
রোববার (২০ জুন) দুপুরে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের রামনগর এলাকার ফরিদ মিয়ার স্ত্রী।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী একটি বাস চাপায় মাজেদা বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ওই মহিলা তার স্বামীর সঙ্গে পারিবারিক কাজে ইঞ্জিন চালিত রিকশায় করে আরিচার দিকে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় মাজেদা বেগমের স্বামী ও রিকশা চালক আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied