ভারতে অনুপ্রবেশের দায়ে নালিতাবাড়ী সীমান্তে ৩ বাংলাদেশি আটক
রাতের আঁধারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১১ মার্চ) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা পানিহাটা ও হালুয়াঘাট উপজেলার বানাইচিরিঙ্গিপাড়া এলাকা দিয়ে ভারতের চেরেংপাড়া এলাকায় অনুপ্রবেশের পর এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মায়াঘাসি গ্রামের হযরত আলীর ছেলে রুবেল, পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বোরহান ও বানাইচিরিঙ্গিপাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল। এদের সবার বয়স ৩০-এর নিচে।
সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ী এবং হালুয়াঘাট উপজেলার মাঝামাঝি পানিহাটা ফেকামারী ও বানাইচিরিঙ্গিপাড়া গ্রামের মাঝ বরাবর এলাকা দিয়ে রাতের আঁধারে ভারতীয় গরু চোরাই পথে আমদানি করে আসছিল একটি চক্র। বৃহস্পতিবার মধ্যরাতে চক্রটি পুনরায় ভারতীয় গরু চোরাই পথে আমদানি করতে গিয়ে প্রথমে কয়েকটি গরু বাংলাদেশে নিয়ে আসে। এরমধ্যে ৬টি গরু ট্রলিযোগে নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের রাস্তা ব্যবহার করে পাচারের সময় সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সোহাগপুর এলাকায় স্থানীয় লোকজন ও গ্রামপুলিশ আটক করে। পরে খবর পেয়ে থানা পুলিশ হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামের খলিলুর রহমান (৪২) ও জয়নাল আবেদীন (৪০) নামে দুই পাচারকারীসহ ৬টি গরু জব্দ করে।
অন্যদিকে সকালে আরো একটি চালান আনতে মায়াঘাসি গ্রামের রুবেল, জামগড়া গ্রামের বোরহান ও বানাইচিরিঙ্গিপাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল ভারতের চেরেংপাড়া গ্রামে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় উপজাতি কৃষকরা টের পেয়ে আটক করে। পরে টহলরত বিএসএফ তাদের আটক করে ও পরবর্তীতে স্থানীয় থানায় সোপর্দ করে। বর্তমানে তারা ভারতীয় পুলিশের হাতে আটক রয়েছে।
এদিকে, নালিতাবাড়ী থানায় আটক দুই চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
ভারতীয় বিএসএফের হাতে তিন বাংলাদেশী আটক হওয়ার খবরটি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বাংলাদেশে ভারতীয় গরুসহ আটক দুজনকে আটক করা সম্ভব হয়েছে। সঙ্গে থাকা আরো ৪-৫ জন পালিয়ে গেছে।
তবে বিষয়টি অস্বীকার করে কিছু জানা নেই বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
জামান / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান