মোড়েলগঞ্জে পুলের ভগ্নদশা, হাজারো মানুষের ভোগান্তি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের একটি পুলের ভগ্নদশার কারণে এলাকার শিক্ষার্থীসহ হাজারো মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সংস্কার কিংবা মেরামত না হলে পুলটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
ইউনিয়নের ভাটখালী-গজালিয়া খালের তালুকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন এ পুলটি ৫ বছর ধরে ভগ্ন অবস্থায় পড়ে আছে। এলাকার লোকজনকে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হয়। তাতে আবার নেই নিরাপত্তা জন্য ধরনীর ব্যবস্থা। পুলের উপরে উঠলেই দুলতে থাকে। মহিলা ও শিশুরা এ ভগ্ন পুল দিয়ে পারাপারে ভয় পায়। হাত ধরে পার করাতে হয় তাদের। পুল দিয়ে মাথায় বোঝা নিয়ে পার হওয়ার সময় পড়ে গিয়ে পা ভেঙেছে মুদি দোকানি ফোরকান আলীন। পা ভেঙে দুই মাস যাবৎ বিছানায় পড়ে আছেন তিনি।
প্রতিদিন এ পুল দিয়ে খারইখালী, পঞ্চকরণ, ভাটখালী, সোনাখালী গ্রামের কমপক্ষে অর্ধ সহস্রাধিক লোক যাতায়াত করে। এছাড়াও হাজী মহের উদ্দিন দাখিল মাদ্রাসা, এ বি গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য গজালিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ তালুকদার বাড়ি জামে মসজিদের মুসল্লিরা এ পুল দিয়ে আসা-যাওয়া করে।
গ্রামের বাসিন্দা শাহজাহান শেখ (৬৫), জাফর শেখ (৭০), দোকানদার কালাম তালুকদার (৬২) জানান, পুলটি নতুর করে মেরামত করা প্রয়োজন। না হলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, এলাকাবাসীর আবেদন ও এলজিআরডির বরাদ্দ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত