ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে তিস্তা নদীর চর এলাকায় বাদাম চষে ব্যাস্ত চাষিরা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ২:৩১
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নের তিস্তা নদীর চরে অবস্থিত পানিয়ালের ঘাট, জুয়ানসতরা, টিটমার চর, সাতালস্কার এলাকায় অধিক লাভে বাদাম চাষে ব্যস্ত চাষিরা। 
 
সরেজমিন দেখা যায়, সেখানকার চাষিদের একর একর জমি তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তা আবার চরে পরিণত হয়েছে। ওই সকল এলাকার চাষিরা বাদামে অধিক লাভের আশায় বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন তারা।
 
জানা যায়, এ সকল এলাকায় প্রায় ৩০০ থেকে ৪০০ একর জমিতে বাদামের চাষ করা হয়েছে। চরে যেদিকে তাকানো যায় শুধু চোখে পড়ে বাদামের চাষ। দেখা যায় চাষিদের কাজের ব্যস্ততা ও আনন্দ। 
 
টিটমার চরের চাষি মো. শহিদুল ইসলাম বলেন, আমি প্রায় দুই একর জমিতে বাদামের ক্ষেত লাগিয়েছি। আমি বাদামে অধিক লাভের আশায় এ ক্ষেত লাগিয়েছি। তিনি আরো বলেন, এবার বাদামের বীজ চরা দামে মণপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকায় কিনতে হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো বাদামের অধিক ফলনে অনেক টাকা উপার্জন করতে পারব।
 
এসব চর এলাকার বাদাম চাষিদের মধ্যে রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, তৈয়ব আলী, সোলাইমান, আজাহার আলী, আবুল হোসেন, আ. হক, রাজু মিয়া, আ. লতিফ, ফজলুল হকসহ অনেকে জানান, আমরা অনেক টাকা ব্যয় করে বাদামের বীজ কিনে ক্ষেত লাগিয়েছি। যদি সরকার আমাদের বীজ ও সার দিয়ে সাহায্য করত তাহলে আরো বেশি লাভবান হতাম।
 
এ বিষয়ে টিটমার চর এলাকার দায়িত্বে থাকা বিএস আলমগীর হোসেন বলেন, বাদাম চাষে অধিক লাভ হওয়ায় চর এলাকার চাষিদের বাদাম চাষ করার আগ্রহ অনেক বেড়েছে। আমরা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস থেকে আদর্শ কৃষক বেছে নিয়ে উন্নতমানের বাদামের বীজ ও সার প্রণোদনা হিসেবে বিতরণ করেছি।
 
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, আমরা উপজেলার চর এলাকায় আদর্শ বাদাম চাষিদের বেছে নিয়ে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বাদামের বীজ ও সার দিয়েছি এবং বাদামের বিভিন্ন ধরনের রোগবালাই ও তার প্রতিকার সম্পর্কে জানিয়ে দিয়েছি। আশা করি এবার অধিক ফলন হবে এবং চাষিরা অনেক লাভবান হবেন।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন