গৃহহীনদের গৃহ প্রদান সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর অবিস্মরণীয় পদক্ষেপ- পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের উদ্যোগে গৃহহীন জনগণকে গৃহপ্রদান জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এক অবিস্মরণীয় পদক্ষেপ। তিনি বলেন, এযাবৎ অনেক সরকার এসেছে, কোনো সরকার প্রধান এত বিপুল পরিমাণ গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেওয়ার কথা চিন্তাও করেনি। জাতির পিতার কন্যা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন, "যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।"
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গৃহহীন পরিবারের মাঝে চাবি ও দলিল প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সবাই মিলে একতাবদ্ধ হয়ে সমবায় সমিতি তৈরি করতে হবে। পরস্পরের সহযোগিতায় নিজেদের জীবনমান উন্নয়নে কাজ করার মন্ত্রী তাদের প্রতি আহবান জানান। উপকারভোগীদের সার্বিক আশ্বাস দিয়ে মন্ত্রী
এ সময় তিনি আরোও বলেন, সামাজিক উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তাদের পাশে আছেন। তাই নির্ভয়ে পরিবার পরিজন নিয়ে এখানে বাস করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখতে হবে।
উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সহকারী কমিশনার ( ভূমি )মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস,
জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবদুল মতিন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন লেমন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সমাজসেবক হাবিবুর রহমান, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম, ইকবাল খান, ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ রাজি, শাহাব উদ্দিন সাবেল, ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী আজ ভার্চুয়ালী ৫৩ হাজার ৩৪০ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেয়া কার্যক্রমের উদবোধন করেন। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১৬৯ টি গৃহের মধ্যে ৮০ টি গৃহ উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় ৯ই মে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মা'র অসিহত পূরন...
ধুনটে অসহায়দের স্বপ্নে নতুন আলো, মিলল গবাদিপশু ও অর্থ সহায়তা
মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে মাছ জব্দ, বিক্রির অভিযোগে তোলপাড়
চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা
শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু, বর্ণাঢ্য র্যালি ও চেকপোস্ট কার্যক্রম শুরু
উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
৫ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণ করা হবে ত্রানমন্ত্রী
তিস্তার চর থেকে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ