ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হতে পারে এটাই আমার সেরা মৌসুম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ২:৪৩

জাদুকরী এক রাতই ছিল রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য। সেটা উপহার দেওয়ার সবচেয়ে বড় কৃতিত্বটা করিম বেনজেমার। পিএসজির বিপক্ষে যখন দুই লেগ মিলিয়ে ০-২তে পিছিয়ে রিয়াল, তখন তিনি করে ফেললেন হ্যাটট্রিক। দলকে নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে।

অনেকের বিশ্বাস, রিয়াল মাদ্রিদের হয়ে সেরা ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। পুরো মৌসুমজুড়ে অসাধারণ পারফরম্যান্স করে গেছেন বেনজেমা। তিনি অবশ্য নিশ্চিত নন, এটাই তার সেরা ম্যাচ কি না। রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দলীয় চেষ্টাতেই এসেছে সাফল্য।

তিনি বলেছেন, ‘আমি জানি না এটা আমার সেরা ম্যাচ কি না কারণ লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা মনে আছে। যদি এটা সেরা হয়ও, গোলের কারণে। কারণ তিনটা গুরুত্বপূর্ণ গোল করেছি-কামব্যাক ছিল, আমরা ২-০তে পিছিয়ে ছিলাম। এটা অনেক বড় ম্যাচ ছিল খেলোয়াড়দের জন্যও।’

‘এটা হয়তো আমার সেরা মৌসুম হবে কারণ প্রতিবার আমি আগেরটার চেয়ে ভালো করতে চাই। আর আমি এখন ভালো পথে আছি।আমি খুশি ও গর্বিত কিন্তু এটা পুরো দলের জন্য হয়েছে। দল, যারা মাঠে ছিল অথবা ছিল না কিন্তু সতীর্থদের সহযোগিতা করেছে। এছাড়া কোচ, সমর্থকরা, এটা সবার জন্যই জাদুকরী রাত ছিল।’

এই হ্যাটট্রিক দিয়ে বেশ কয়েকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩০৯ টি গোল করেছেন তিনি। ছাড়িয়ে গেছেন ক্লাবের কিংবদন্তি ডি স্টেফানোকে। চলতি মৌসুমে ৩০ গোল করা বেনজেমা বলছেন, এটাই হতে পারে তার সেরা মৌসুম।

বেনজেমা বলেছেন, ‘এটা একটা স্বপ্ন কারণ ডি স্টেফানো মাদ্রিদের কিংবদন্তি। আমার মনে আছে প্রথম যখন এখানে এসেছি, সে প্রেসিডেন্টের সঙ্গে ছিল, আমাকে জড়িয়ে ধরেছিল। উনি কিংবদিন্তি। তার জায়গায় যেতে পারা আমাকে গর্বিত করেছে, আরও উঁচুতে যেতে এটা শক্তি দেবে।’

‘এগুলো খুব গুরুত্বপূর্ণ সংখ্যা। আমি এই ক্লাবে এসেছি, প্রথমত, ট্রফি জিততে। এভাবে গোল করব এমন কোনো পরিকল্পনা করিনি। কিন্তু সবসময় মানুষের মাথার ভেতরে ঢুকার ইচ্ছে ছিল। আমার মনে হয় সঠিক পথে আছি।’

এমএসএম / এমএসএম

সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা কী করেছেন?

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম