ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিত্যপণ্যে অসহনীয় উত্তাপ, কম দামের আশায় ফুটপাতে ভিড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ৩:৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতে বা ভ্যান গাড়িতে করে শাক-সবজি ও মাছ বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রায় প্রতিটি আবাসিক এলাকা মহল্লায় এ ধরনের বাজার বসে। বিক্রেতাদের দোকান ভাড়া, পরিবহনসহ অন্যান্য খরচ কম থাকায় বাজারের থেকে কিছুটা কম দামে বিক্রি করতে পারেন তারা। আগে এসব ফুটপাতের দোকানে নিম্ন শ্রেণির মানুষদেরকে বেশি দেখা যেত। এখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদেরকেও এসব বাজারগুলোতে দেখা যাচ্ছে।

শনিবার (১২ মার্চ) সরেজমিন দেখা গেছে, রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের পাশাপাশি বাজারের পূর্ব মাথায় ফুটপাতে বিক্রি হচ্ছে শাকসবজি ও মাছ। মাত্র কয়েকশ মিটারের দূরত্বে এখানে জিনিসপত্রের দাম তুলনামূলক বেশ কম। মালিবাগে ফুটপাতে বিভিন্ন ধরনের শাকসবজির পসরা সাজিয়ে বসেছে ক্ষুদ্র বিক্রেতারা। এছাড়াও মহিলারা পেঁয়াজ, আদা, রসুনের ভাগা সাজিয়ে বসেছে। যা প্রতি ভাগা বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়।

এখানে বাজার করতে আসা রুস্তম আলি বলেন, বাজারে সব কিছুরই তো এখন দাম বেশি। বাজারের থেকে এখানে দাম কিছুটা কম তাই এখান থেকেই নিয়মিত বাজার করি।

আরেক নারী ক্রেতা বলেন, জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে আমাদের মতো মানুষদের দিন পার করা কষ্টকর হয়ে গেছে। যেখানে দুই পয়সা কমে পাই সেখান থেকে বাজার করি।রাজধানীর উত্তর মুগদা ঝিলপার এলাকার ফুটপাতেও সকালে এই ধরনের বাজার বসতে দেখা যায়। সেখানেও বড় বাজারগুলো থেকে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে শাক-সবজি ও মাছ।

মালিবাগ কাঁচাবাজারে একটি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, শিমের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শালগমের (ওল কপি) কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। লালশাকের আঁটি ১৫ টাকা, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫ টাকা। যা মাত্র কয়েকশ মিটারের ব্যবধানে পূর্বপার্শ্বের ফুটপাতের দোকানে বিক্রি হচ্ছে ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। শিম প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা। লাউ প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা। লালশাকের আঁটি ১০ টাকা, পালংশাক হচ্ছে ১০ টাকায় আঁটি, দুই আঁটি একসঙ্গে নিলে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও বাজারে গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা ফুটপাতে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা। লম্বা বেগুন বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ফুটপাতে বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা।

মালিবাগের ফুটপাতের এক বিক্রেতা জানান, আমাদের দোকান ভাড়া নাই। বিদ্যুৎ বিল নাই। তাই কম দামে দিতে পারি।

এমএসএম / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে