চন্দনাইশে তাজেদারে সুন্নী কনফারেন্সে নবীপ্রেমীদের ঢল
চট্টগ্রামে চন্দনাইশে হজরত মনিরুজ্জামান শাহ্ (র.)-এর বার্ষিক ফাতেহা উপলক্ষে পবিত্র ঈদ-এ-মিল্লাদুনবী (দ.) ও তাজেদারে সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল থেকে পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের তালুকদারপাড়া এলাকায় চট্টগ্রাম জেলা পরিষদের জেলা নাজির জামাল উদ্দিনের পরিবারবর্গের উদ্যোগে তালুকদার বাড়ী সংলগ্ন মাঠে এই ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল ও সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের জেলা নাজির মো. জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আ‘লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব।
এতে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন আন্তর্জাতিক বক্তা ও সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্বতাহেরি। বিশেষ বক্তা ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দপ্তর সচিব মাওলানা আবদুল হাকিম, মাওলানা ক্বারি তারেক আবেদীন, হাফেজ মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ