বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঝিনাইদহের হরিনাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৩৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামিনুর রশিদ, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল রহমান, উপ-সহকারী প্রকৌশলী (শিক্ষা) হাদিউজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমা সামাওয়াত৷
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ছাত্রীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন৷ সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ ছাত্রীদের উদ্দেশে বলেন, আর যেন কোনো ছাত্রী বাল্যবিবাহের শিকার না হয় সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে৷
এ সময় কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান