হরিনাকুন্ডুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে খুশি ভূূমিহীন-গৃহহীন মানুষ
ছিলোনা কোন জায়গা-জমি, ঘরবাড়ি। ছিলাম রাস্তায়,ক্যানালে পাইলাম পাকা ঘর। এ যেন স্বপ্নের মতো। কোনদিন ভাবিনি নিজের একটি ঘর হবে। তাও আবার পাকা ঘর। সারাজীবন ক্যানেলের পাশে সরকারি জায়গায় ঘুপচি ঘর তুলে বাস করছি। এখন শেখের বেটি আমাদের ঘর দিয়েছে, কি যে খুসি লাগছে তা কইতে পারব না। খাই না খাই এখন পাকা ঘরে আরামে শান্তিতে ঘুমাতে পারব। আল্লাই শেখের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বাঁচিয়ে রাখুক। কথাগুলো বলছিলেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের বিধবা চায়না খাতুন (৫০)। তিনি রোববার দুপুরে উপজেলা প্রশাসনের কাছ থেকে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জমির দলিল ও চাবি পেয়ে আবেগ আপ্লুত হয়ে এসব কথা বলেন। শুধু চায়না খাতুন নয় তার মতো ঘরের জমির দলিল ও চাবি পেয়ে তাদের অনুভুতির কথা ব্যক্ত করেন অসহায় ভূূমিহীন-গৃহহীন আনেছা খাতুন, আরা খাতুন, আবু তাহের, নাজমুল, শ্যমল কুমারসহ ৪০ ভূূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা।
আনেছা খাতুন নামে এক অসহায় নারী তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ছিলাম রাস্তার ভিখারি এখন হলাম লাখপতি, মানুষের বাড়িতে কাজ করে জীবন চালাতাম, নিজের কোন মাথাগোজার ঠাই ছিলোনা। কোনদিন স্বপ্নেও ভাবিনি এমন একটা পাকা ঘর পাবো। চায়না, আনেছাদের মতো ঘর পাওয়া সবাই এভাবেই তাদের অনুভুতি ব্যক্ত করেন। এ সময় তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন।
রোববার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী কর্তৃক গনভবন থেকে সারাদেশে ভূূমিহীন-গৃহহীনদের মাঝে সেমি-পাকা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পর দুপুরে উপজেলার ৪০ জন ভূূমিহীন-গৃহহীন অসহায় ছিন্নমূল এসব পরিবারের হাতে ঘরের জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতান এসব গৃহহীন পরিবারের হাতে এসব জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত অর্থ থেকে প্রথমে ৩০ টি ও পরে আরও ১০টিসহ মোট ৪০ টি পরিবারের হাতে আজ এই জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হয়।
এ সময় এসিল্যান্ড রাজিয়া আক্তার চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যের প্রতিনিধ রওশন আলী, পৌরসভার মেয়র ফারুক হোসেন, ওসি আব্দুর রহিম মোল্লা, পিআইও জামাল হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন মাষ্টারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান