ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কোনো তদবিরে পুলিশে চাকরি নয় : এসপি সাইফুল ইসলাম


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২২ বিকাল ৫:১

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরিক্ষা-২০২২-এর কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) জেলা পুলিশ লাইনস মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পুলিশ সুপার বক্তব্যের শুরুতে আজকের দিনের প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা বিচক্ষণভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা ভোলায় শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করতে চাই। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, অন্য কোনো যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না।

পুলিশ সুপার প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। ভোলা জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ ভোলা জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়