ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলার তৃণমূল আ’লীগের সাথে কেন্দ্রীয় আ’লীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২২ বিকাল ৫:৫৯

করোনার কারণে সরাসরি সবাইকে নিয়ে একসাথে মিটিং, সমাবেশ করতে না পারায় আ’লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় আ’লীগ ভার্চুয়াল সভার আয়োজন করে। শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় তৃণমূল আ’লীগের নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় আ’লীগ ভার্চুয়াল সভায় যুক্ত হয়। ভোলা আ’লীগের অফিস হতে যুক্ত হন জেলা আ’লীগের নেতাকর্মীরা।

এ সময় ভোলা জেলা আ’লীগের সভাপতি মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুসহ জেলা আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বোরহানউদ্দিন পৌরসভার হলরুম হতে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আ’লীগের নেতারা এ ভার্চুয়াল মির্টিংয়ে যুক্ত হন। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন-দৌলতখানের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল এমপি।

সভায় উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র জাকির হোসেন তালুকদারসহ দুই উপজেলার আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়