ভোলায় ৪ উপজেলায় ১২ ইউনিয়নে নির্বাচন : ৪৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
ভোলা জেলার ৪ উপজেলায় ২১ জুন ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪১ ভোট কেন্দ্রের মধ্যে ৪৭ টি ভোট কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহিৃত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের মধ্যে বোরহানউদ্দিন দুই ইউনিয়নে ২১ কেন্দ্রের মধ্যে ৮টি,তজুমদ্দিনে ৩ ইউনিয়নে ৪৩ কেন্দ্রের মধ্যে ১৫টি, চরফ্যাশন ৫টি ইউনিয়নে৪৫ ভোট কেন্দ্রের মধ্যে ১১টি, মনপুরায় দুই ইউনিয়নে ২২ কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ। ওই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস জানায়, ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও আনসার সদস্য ছাড়াও নির্বাহী এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে ১২ ইউটিতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র জানায়, আগামী সোমবার (২১ জুন) জেলার ৪ উপজেলায় ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, চাচরা ও চাঁদপুর, মনপুরা উপজেলার হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া এবং চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।
চরফ্যাশন উপজেলার ৫ ইউপি এবং বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে ভোট হবে।
৪ উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৬ জন, পুরুষ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দিন আল মামুন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ১২ ইউপিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার এবং ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান