ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইন ও চোলাই মদসহ গ্রেফতার ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ২:২৭
মানিকগঞ্জে পৃথক অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ৫ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলার শিবালয় ও সিংগাইর উপজেলা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের পৃথক আভিযানিক দল। রোববার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো নজরুল ইসলাম।
 
গ্রেফতারকৃত হলো- শিবালয় ‍উপজেলার নিহালপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. ইলিয়াছ (৩৫) এবং সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল এলাকার চাঁদ আলী ব্যাপারীর ছেলে আবু বক্কর (৩৫)।
 
ডিবির ‍ইনচার্জ বলেন, গোপন সংবাদে শিবালয় উপজেলার উথুলীর আরিচা যাত্রীছাউনির কাছ থেকে ৮ গ্রাম হেরোইনসহ মো. ইলিয়াছকে এবং সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল এলাকা থেকে মো. আবু বক্করকে গ্রেফতার করা হয়। এ সময় আবু বক্করের বাড়ি থেকে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, এ ঘটনায় সিংগাইর ও শিবালয় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন।
 
 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ