মোড়েলগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল পোস্টদাতার শাস্তির দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস ও শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর অশ্লীল পোস্টদাতা গোলাম কিবরিয়া তারিককে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে এসএম কলেজ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. আবুল বাশার হাওলাদার, এসএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক, যুগ্ম-সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক বেদান্ত হালদার, প্রদর্শক আসাদুজ্জামান বিপু, শিক্ষার্থী সজিব সরদার।
মানববন্ধনে তারা বলেন, গোলাম কিবরিয়া তারিক কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই এ কর্মকাণ্ডে অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কগ্রন্ত হয়ে পড়েছেন। অনতিবিলম্বে গোলাম কিবরিয়া তারিককে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামানার পাশাপাশি নির্বাহী অফিসার ও সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, গোলাম কিবরিয়া তারিক মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের ছবিসহ অশ্লীল ভাষায় নানা মন্তব্য করে ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ায় ফুঁসে ওঠেন ওই কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাকরা। আর এ ঘটনার প্রতিবাদে গোলাম কিবরিয়া তারিকের বিচার দাবি করে শনিবার মোড়েলগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত