স্যামসাং গ্যালাক্সি এস২২ লুফে নিতে রেকর্ড সংখ্যক প্রি-অর্ডার
গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোর জন্য রেকর্ড সংখ্যক প্রি-অর্ডার জমা পড়েছে, যা গ্যালাক্সি এস২১ সিরিজের স্মার্টফোনগুলোর চেয়েও দ্বিগুণ। এখন পর্যন্ত, গ্যালাক্সি এস সিরিজের মোট বিক্রির ৬০ শতাংশ হয়েছে গ্যালাক্সি এস২২ আল্ট্রার মাধ্যমে।
নাইটোগ্রাফি এবং এআই অ্যাডভান্সমেন্টের সমন্বয়ে গ্যালাক্সি এস২২ ও এস২২+ ডিভাইসগুলো স্মার্টফোনের চিরাচরিত প্রথা ভেঙেছে। ব্যবহারকারীরা ডিভাইসগুলো দিয়ে আরও ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও ধারণ করতে পারবেন। এস পেন এর মাধ্যমে এস সিরিজের ফোনগুলো সৃজনশীল উপায়ে ব্যবহার করা যাবে, যা গ্যালাক্সি এস২২ আল্ট্রা ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্তের সূচনা করবে। এর আগে, এস পেন ব্যবহারের সুবিধা শুধু গ্যালাক্সি নোট ডিভাইসগুলোতে ছিলো।
এ নিয়ে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্মার্টফোন ব্যবহারকারীদের সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির ফোন ব্যবহারে অনুপ্রাণিত করতে স্যামসাং সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোই এর প্রকৃষ্ট উদাহরণ। এ কারণেই, গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলো প্রি-অর্ডারের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।”
দুর্দান্ত অফারসহ গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা বর্তমানে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে স্যামসাং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে চোখ রাখুন।
সাদিক পলাশ / সাদিক পলাশ
চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?
উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
এআই’র কারণে চাকরি হারালো শতাধিক কর্মী
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল
শ্যাডো এআই: সুবিধার আড়ালে বাড়ছে তথ্য ফাঁসের ঝুঁকি
আপনার ব্যবসাকে এলাকাভিত্তিকভাবে এগিয়ে নিতে লোকাল SEO কৌশল
পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনের পর মঙ্গল গ্রহে কাজ শুরু করেছে কিউরিওসিটি
যেসব দিকে নজর রাখলে ফোন টিকবে বছরের পর বছর
নতুন করে এবার অ্যাপ ঝুঁকি বাড়ছে
একই দামে তিন গুণ দ্রুত গতির ইন্টারনেট
কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনার বাংলাদেশ ও প্রতারণার অদৃশ্য ঝুঁকি