টাঙ্গাইলে র্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
টাঙ্গাইলের ঘাটাইলে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার (১২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার দেউলাবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপদ গ্রামের শরাফত আলীর ছেলে হাসিম (২৬), একই উপজেলার মালাউড়ী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬)। এ সময় ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ৩টি সিম কার্ড, নগদ ১ হাজার ৮০০ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ তাদের হাতেনাতে আটক করে র্যাব।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এরশাদুর রহমান রোববার (১৩ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied