প্রধানমন্ত্রী উপহার দিলেন জমিসহ ঘরের চাবি
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন হয়েছে। “মুজিববর্ষের অঙ্গীকার একজন মানুষও গৃহহীন থাকবেনা” - এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে দশটায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এ সময় ২য় পর্যায়ে ৪৫৯টি উপজেলার ৫৩ হাজার তিনশত চল্লিশটি পরিবারের মধ্যে দুই শতক জমি সহ সেমিপাকা ঘর প্রদান করা হয়। এ সময় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ১১০টি পরিবারের মধ্যে এ জমি এবং গৃহ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে কলাপাড়া প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা নাসরিন সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো: শহীদুল হক, সহকারী কমিশনার ভূমি জগৎবন্ধু মন্ডল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সভাপতি এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, বালিয়াতলি ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরন, ধানখালী ইউপি চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন, কলাপাড়া পল্লী বিদ্যুৎ কেন্দ্র'র ডিজিএম মো: শহীদুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু সিকদার, কুয়কাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী গৃহহীন এবং ভুমিহীন পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় কলাপাড়া উপজেলার সুবিধাভোগী ১১০ পরিবারের মধ্যে ৫৮ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার জমির দলিল এবং ঘরের চাবি তুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, দুই শতক জমি সহ সেমিপাকা ঘরের সাথে মসজিদ, কবরস্থান, স্কুল, ওয়ারিং সহ বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ, পুকুর, টয়লেট, খেলার মাঠ এবং উপকারভোগীদের ৩২টি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার ব্যাবস্থা রয়েছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন