সাতকানিয়ার মাদার্শায় পুত্র নাছিরের কাছে জিম্মি বৃদ্ধ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগরের ১নং ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলমকে (৫৮) তার নিজ সন্তান মো. নাছির উদ্দীন (৩২) প্রকাশ্যে হুমকি দিয়ে সাড়ে ৫ লক্ষ টাকা মুল্যের একটি গরু, ৭টি ছাগলে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং জোর করে পিতা নুরুল আলম থেকে অলিখিত সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়। সে তার পিতাকে প্রকাশ্যে হত্যা করার হুমকি প্রদান করে বলে জানা যায়।
আজ রোববার (১৩ মার্চ) গণমাধ্যমের কাছে এমন নির্মম ঘটনার বর্ণনা দেন পিতা নুরুল আলম। এ ঘটনায় সাতকানিয়া থানায় নুরুল আলম বাদী হয়ে পুত্র নাছিরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযোগকারী নুরুল আলম বলেন, আমি অনেক কষ্ট করে নিজের সন্তানদের মানুষ করেছি। আজকে এই অবস্থায় এসে আমার সন্তান নাছির আমার সবকিছু ছিনিয়ে নিয়ে পথে বসিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমি আমার স্ট্যাম্প উদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করব।
তিনি আরো বলেন, প্রয়োজনে সংবাদ সম্মেলনও করব আমার ছেলের বিরুদ্ধে ।
এদিকে অভিযুক্ত পুত্র নাছির বলেন, এ বিষয়ে আমি স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু