আর্থিক প্রতিষ্ঠানের অনৈতিক ব্যয় বন্ধের নির্দেশ
আমানত সংগ্রহে বেশকিছু আর্থিক প্রতিষ্ঠান প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করছে। এটি ঋণের সুদহার বাড়াতে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতে অনৈতিক অগ্রহণযোগ্য ব্যয় বন্ধ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের লক্ষ্যে কমিশন, উন্নয়ন ব্যয়, ব্যবসা উন্নয়ন খরচ ইত্যাদি বিভিন্ন খাতে অর্থ ব্যয় করছে, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য। বর্ণিত কার্যক্রমের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে তহবিল ব্যয় বৃদ্ধি করছে, যা প্রতিষ্ঠানসমূহের সুদ হারকে ঊর্ধ্বমুখী হতে প্রভাবিত করছে।
সার্কুলারে আরো বলা হয়, বর্ণিত প্রেক্ষাপটে, এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, আর্থিক প্রতিষ্ঠানসমূহ আমানত আহরণে তাদের ঘোষিত সুদ হার ব্যতীত কোনো প্রকার প্রচ্ছন্ন ব্যয় (কমিশন, ব্যবসা উন্নয়ন খরচ, উন্নয়ন ব্যয় বা যে নামেই অভিহিত করা হোক না কেন) নির্বাহ করবে না। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সুদহার সংক্রান্ত হালনাগাদ তথ্য নিয়মিতভাবে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।
জামান / জামান
দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩
বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে
নতুন আমদানি নীতি চালু করলো সরকার
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা