ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ম্যান ইউনাইটেডের ‘ইঞ্জিন’ রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ১১:৩৩

সমালোচনা ঘিরে ধরেছিল তাকে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইনজুরির কারণে দলে ছিলেন না। গুঞ্জন ছড়িয়েছিল, তাকে নাকি বাদ দেওয়া হয়েছে দল থেকে। পরে টটেনহ্যামের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছেন নতুন করে। করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি সময়ের ব্যবধান রেখে হ্যাটট্রিকের মালিক তিনি। তার ওই হ্যাটট্রিকে ভর করে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের পর রোনালদোকে দলের ইঞ্জিন হিসেবে দেখার কথা জানিয়েছেন ইউনাইটেড কোচ রাল্ফ রাঙ্কনিক।

তিনি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো অবশ্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার যে ধরনের মর্যাদা আর যেভাবে সে খেলতে পারে। দলকে নিশ্চিতভাবেই সে উজ্জ্বীবিত করতে পারে। কিন্তু দলে আরও খেলোয়াড় আছে যাদের দায়িত্ব নিতে হবে। তাদের পারফর্ম করতে হবে ও দলকে নেতৃত্ব দিতে হবে।’

‘সে আজকের পারফরম্যান্সে মতোই নেতৃত্ব দিতে পারে। আমি আসার পর থেকেই তাকে এটা বলেছি। আজকের মতো পারফর্ম করে সে দলের ইঞ্জিন হতে পারে। কিন্তু আমাদের এমন আরও কয়েকজন আছে যারাও এমন করতে পারে। ফ্রেড, ম্যাগুয়ের, ভারানে, ভিক্টর, যেকেউ।’

রাঙ্কনিক প্রশংসা করেছেন দলের আরেক তারকা কাভানিকে, ‘এমনকি কাভানি। সে যখন শেষ ১০-১৫ মিনিটে আসে তখন দেখায় দলে তার গুরুত্ব। আর এখনও দলে কী ধরনের ভূমিকা রাখতে পারে। আমি চাই সে মৌসুমের শেষ পর্যন্ত এভেইলেবল থাকুক। আমাদের দলের জন্য ভালো হয়নি গত ছয় সপ্তাহ তাকে না পাওয়া।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে