ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মেসি-নেইমারকে দুয়ো দেওয়া দুঃখ দিয়েছে পিএসজি কোচকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ১১:৩৪

লিওনেল মেসি নিশ্চয়ই বোর্দোর বিপক্ষে ম্যাচটিকে কখনও ভুলতে পারবেন না। ঘরের মাঠে খেলতে নেমেছেন, অথচ তখনই কি না দুয়ো শুনতে হচ্ছে! রোববার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের ঠিক পরের ম্যাচে খেলতে নেমে নেইমার জুনিয়র ও লিওনেল মেসিকে মুখোমুখি হতে হয়েছে এমন অভিজ্ঞতারই।

যতবারই তারা বল পেয়েছেন, গ্যালারি থেকে ভেসে এসেছে দুয়ো। এই অবস্থা নিশ্চয়ই কারো জন্যই সুখকর নয়। পিএসজি কোচের জন্য আরও নয়। বোর্দোর বিপক্ষে দল তিন গোল করলেও নির্বিকার ভঙ্গিতে বসেছিলেন তিনি। পরে ম্যাচশেষে জানিয়েছেন, পিএসজি সমর্থকদের দুয়ো দেওয়া দুঃখ দিয়েছে তাকে।  

তিনি বলেছেন, ‘পিএসজিকে যারা ভালোবাসে সবাই মাদ্রিদের হতাশার রাতের পর কষ্টে আছে। আমি দুঃখ পেয়েছি আজ যে অভিজ্ঞতার মুখোমুখি হলাম।’

দলের সবাই এতে আক্রান্ত কি না এমন প্রশ্নের জবাবে পচেত্তিনো বলেছেন, ‘আমরা সবাই আক্রান্ত হয়েছি। হতাশা ও ক্ষোভটা বুঝতে পারছি। আমরা সবাই একসঙ্গে ও দল হিসেবে এটার মধ্যেই আছি। আমাদের দায়িত্ব নিতে হবে যা কিছু হয়েছে। এই হতাশাটা সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করবো।’

সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে জানতে চাওয়া হয়েছিল পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের কাছে। তিনি বলেছেন, ‘অনিবার্যভাবে আমরা শিষের আওয়াজ শুনেছি। এমনকি ম্যাচে মনোযোগ দেওয়ার পরও। আমরা তাদের হতাশা ও ঘৃণা বুঝতে পারছি। আমরা পেশাদার, আমরা জানি কীভাবে থাকতে হয়। এখন আমাদের মাথা উঁচু করতে হবে ও লিগ জয়ের পথে এগিয়ে যেতে হবে।’

‘আমাদের চরিত্র দেখানোর সময় এসেছে। আমরা একত্রিত থাকা একটা দল এবং একসঙ্গে শক্তিশালী। এমনকি এটা কঠিন, অনেক কঠিন হলেও।’

এমএসএম / এমএসএম

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস

এবার মেসির রেকর্ডে নজর এমবাপের