কোটালীপাড়ায় স্লুইসগেট ভেঙে মালবাহী ট্রাক আটকা পড়ায় সব ধরনের চলাচল বন্ধ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্লুইসগেটের লোহার পাতের পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকা পড়ায় সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারী যানবাহন ও কয়েকটি এলাকার ব্যবসায়ীরা। রোববার (১৩ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার পয়সারহাট-রামশীল সড়কের রামশীল বাজারের উত্তর পাশের স্লুইসগেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা পয়সারহাটগামী মালবাহী একটি ট্রাক রামশীল বাজারের উত্তর পাশের স্লুইসগেটে উঠতেই লোহার পাতের পাটাতন ভেঙে গিয়ে পেছনের চাকা খাদে পড়ে যায়। এতে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে আটকে গেলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন পয়সারহাট, ডাসার ও কোটালীপাড়া সড়কে চলাচলকারী পথচারীরা।
জানা গেছে, স্লুইসগেটটি দীর্ঘদিনের পুরানো হওয়ায় ট্রাকটি গেটের উপর উঠতেই ভেঙে যায়। সেখানে ট্রাকটি আটকে থাকায় যান চলাচল তো দূরের কথা, হেঁটেও পার হওয়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি উপজেলার মানুষ। দ্রুত ট্রাকটি সরিয়ে সম্পূর্ণ মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied