তাহিরপুর সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত এলাকা থেকে মো. জনিক মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিহত জনিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকা বড়ছড়া গ্রামের জিল্লু মিয়া ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গতকাল রোববার (১৩ মার্চ) রাতে ভারতে গিয়েছিলেন জনিক। তবে জনিক কেন বা কী কারণে ভারতে গিয়েছিলেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। আজ সোমবার সকালে বড়ছড়া জয়বাংলা বাজারের উত্তরে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে জনিককে আধমরা অবস্থায় আমরা উদ্ধার করি। উন্নত চিকিৎসার জন্য জনিককে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যেই তার মৃত্যু ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়রা ধারণা করছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক অমানুষিক নির্যাতনের পর জনিককে সীমান্তে ফেলে গেছে।
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, কেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা