ময়মনসিংহ জেলার হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে শ্রেষ্ঠ এএসআই আমীর হামজা
কোতোয়ালি থানার এএসআই আমীর হামজা কর্মজীবনে ছিনতাই অথবা হারিয়ে যাওয়া অন্তত ২০৬টি মোবাইল খুঁজে পৌঁছে দিয়েছেন প্রকৃত মালিকদের কাছে। ফেব্রুয়ারি (২০২২) মাসের পারফরম্যান্স বিবেচনায় তাকে ময়মনসিংহ জেলা পুলিশের মোবাইল উদ্ধারে শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। সোমবার (১৪ মার্চ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে এএসআই আমীর হামজার হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ টাকা তুলে দেন।
পুরস্কার পেয়ে এএসআই আমীর হামজা বলেন, হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়ায় জেলার পুলিশ সুপার আমাকে পুরস্কৃত করেছেন। আমি ওসি স্যারকে ধন্যবাদ জানাই। তার জন্য আজ আমি পুরস্কার পেয়েছি। তার দিকনির্দেশনা ছাড়া এত মোবাইল উদ্ধার করা সম্ভব হতো না। এ পুরস্কারে আমার কাজ আরো একধাপ এগিয়ে গেল। কারও হারানো মোবাইল উদ্ধার করে দিতে পারলে তখন নিজের কাছে অনেক ভালো লাগে। মনে হয় আমি পুলিশ হয়ে দেশের জন্য একটু হলেও কাজ করতে পারছি।
এমএসএম / জামান
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের
শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড