ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগের আগ্রহ এডিবির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ২:২৩

সারাদেশে সুপেয় পানি সরবরাহে ন্যাশনাল গ্রিড লাইন স্থাপন ও স্যানিটেশন ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল রোববার এডিবির মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) Mr. Kenichi Yokoyama-এর নেতৃত্বে উপ-মহাপরিচালক, কান্ট্রি ডিরেক্টরসহ একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ করতে এসে তাদের এ আগ্রহের কথা জানান।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলসহ যেস এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে এই সংকট দূর করতে ন্যাশনাল গ্রীড চালু করার পরিকল্পনা করছে সরকার। এলক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। দেশের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের পাশাপাশি এডিবিকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এছাড়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-ডিপিএইচই সারাদেশে স্যানিটেশন এবং বর্জ ব্যবস্থাপনায় গৃহীত প্রকল্পে সহায়তা প্রদানেরও আহ্বান জানান মন্ত্রী।

ওয়াটার স্যানিটেশনে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, সরকার এখন ভূগর্ভস্থ পানির চেয়ে ভূউপরিস্থ উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভূ-উপরিস্থ পানির ব্যবহারে এসডিজির যে লক্ষ্যমাত্রা তা নির্ধারণ করা হয়েছে তা সময়ের আগেই পূরণ করা সম্ভব হবে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবি অত্যন্ত বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ অংশীদার। স্বাধীনতার পর থেকেই এডিবি বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে দেশের উন্নয়নে আরও ব্যাপক সহযোগিতা রাখবে বলে আশা প্রকাশ মোঃ তাজুল ইসলাম।

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, প্রধানমন্ত্রীর দর্শন আমার গ্রাম আমার শহর, বর্জ্য ব্যবস্থাপনা, ক্লাইমেট চেঞ্জ, আরবান গভার্নেসসহ আরো বেশকিছু ক্ষেত্রে কাজ করার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করলে সংস্থাটির মহাপরিচালক এসব খাতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দল বাংলাদেশের সাথে সংস্থাটির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করার কথা জানান।

এসময়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মুহসিন, ডিপিএইচইর প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক