ইবিতে গণিত দিবস পালিত
‘ম্যাথমেটিকস ইউনাইটস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গণিত বিভাগের আয়োজনে সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভাগের সামনে কেক কাটা হয়।
এ সময় বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক ড. সজীব আলী ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল আল মোহিতসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিভাগের সভাপতি ড. আনিছুর রহমান বলেন, আগে এ দিবসটি পাই দিবস নামে উদযাপিত হতো। পরবর্তীতে ২০১৯ সালে ইউনেস্কো ১৪ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করে। যেহেতু প্রতিটি ক্ষেত্রেই গণিতের ব্যবহার আছে, ফলে গণিতকে সহজ করে তোলা ও সর্বত্র তা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য