ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের প্রতিবাদের প্রেস ব্রিফিং


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ৩:৪৭

বাগেরহাটের মোড়েলগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস সহ শিক্ষক-কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের প্রতিবাদে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (১৪ মার্চ) দুপুর ১২টায় কলেজের আইসিটি ভবনের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।

তিনি বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ও ২০১৮ সালে জাতীয়করণকৃত সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ নানা চড়াই-উতরাই পের হয়ে নতুন শতাব্দীর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। ম্যানেজিং কমিটি তথা শিক্ষক-কর্মচারীদের সহযোগিতা নিয়ে দৃশ্যমান উন্নয়ন তথা শিক্ষা বিস্তারে কলেজটি সুনাম অর্জনে সক্ষম হয়েছে। কিন্তু কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আ. খালেক তালুকদারের পুত্র গোলাম কিবরিয়া সোস্যাল মিডিয়ায় তাকে, তার পরিবার, শিক্ষক ও কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে কলেজের সুনাম নষ্ট করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন, যা শিক্ষা বিস্তার ও কলেজের উন্নয়নের চরম অন্তরায়। দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নকে গতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

কলেজ শিক্ষক-কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রকাশ চন্দ্র দাস, প্রভাষক বেদান্ত হালদার।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত