বশেমুরকৃবিতে সুশাসন ও শৃঙ্খলা বিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. এম ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. আবিয়ার রহমান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রশিক্ষণের উদ্বোধনকালে বলেন, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সুশৃঙ্খলভাবে কর্তব্য পালনে সচেষ্ট থাকলে এবং দৈনন্দিন কাজ সময়মতো সম্পন্ন করলে সফলতা আসবেই। সেই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে। মনে রাখতে হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সুশাসন, সুশৃঙ্খলা ও ভালো কাজের বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার, সহকারী রেজিস্ট্রার, সহকারী পরিচালক, উপ-রেজিস্ট্রার, উপ-পরিচালক এবং কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied