জিজিএইচএসপি এর আওতায় তিনটি প্রকল্পে জাপানের ১.৭ কোটি টাকার সহায়তা
জাপান সরকার গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস্ হিউম্যান সিকিউরিটি প্রোজেক্টস্ (জিজিএইচএসপি) এর আওতায় ১৪ মার্চ ২০২২ এ তিনটি বাংলাদেশী বেসরকারি সংস্থাকে ফ্রেন্ডশীপ, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস), এবং হাই লাইট আই হসপিটাল কে ২২৪,৮৯১ মার্কিন ডলার (১ কোটি ৭৯ লক্ষ টাকা) আর্থিক সহায়তা প্রদান করেছে। সংস্থা ও রাষ্ট্রদূত ইতো নাওকি গ্র্যাস-রুটস্ হিউম্যান সিকিউরিটি প্রোজেক্ট-এর অধীনে এই অনুদান চুক্তি সাক্ষরিত হয় জাপান দূতাবাসে।
ফ্রেন্ডশীপ এর আওতাধীন কক্সবাজার জেলার উখিয়ায় ইমারজেঞ্চি এম্বুলেন্স সার্ভিসেস প্রকল্পের জন্য ৭৩,৪৩৭ মার্কিন ডলার অনুদান অর্জন করেছে। স্বাস্থ্য, লিঙ্গভিত্তিক সহিংসতা, মানসিক স্বাস্থ্য এবং শিক্ষা সহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে ফ্রেন্ডশীপ শিবির ও তৎসংলগ্ন এলাকার আনুমানিক ১৮০,০০০ বাস্তচুত মানুষের সহায়তায় কাজ করছে। জিজিএইচএসপি এর আর্থিক সহায়তায় ফ্রেন্ডশীপ কক্সবাজার এর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসা পরিকাঠামো এবং পরিবেশ উন্নয়নে তিনটি অত্যাধুনিক এম্বুলেন্স ক্রয় করবে।
বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) কক্সবাজারে হেল্থ ও প্যাথলজি সেন্টার নির্মাণ প্রকল্পে ৭৫,২১১ মার্কিন ডলার অনুদান অর্জন করেছে। বিজিএস কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় জনস্বার্থে স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন সমস্যা সমাধানে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। জিজিএইচএসপি এর আর্থিক সহায়তায় বিজিএস স্বাস্থ্য সেবা চিকিৎসাতে মান্নয়ায়নে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গ্রামে হেলথ ও প্যাথলজি সেন্টার স্তাপন করবে।
ফরিদপুর জেলায় চক্ষুরোগ বিশেষায়িত চিকিৎসা যন্ত্রপাতি স্তাপনা প্রকল্পে হাই লাইট আই হসপিটাল ৭৬,২৪৩ মার্কিন ডলার অনুদান অর্জন করেছে। হাই লাইট আই হসপিটাল বর্তমানে চক্ষুরোগ ে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান সহ স্বল্প আয়ের জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে একটি হাসপাতাল পরিচালনা করছে। জিজিএইচএসপি এর অনুদানের সহায়তায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্তিত হাই লাইট আই হসপিটাল এ যথাযথ চিকিৎসা ও চক্ষুরোগ নিরূপণ ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে চিকিৎসা কাজে বাবহ্রাত যন্ত্রপাতি স্তাপন করবে।
জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস্ হিউম্যান সিকিউরিটি প্রোজেক্টস্ (জিজিএইচএসপি) এর মাধ্যমে ২০৪টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে। ইতিমধ্যে এই স্কিমের আওতায় বাংলাদেশ কর্মরত বিভিন্ন এনজিওকে সর্বমোট প্রায় ১৫.৮ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ