ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

আদালত থেকে ফেরার পথে ছুরিকাঘাতে সুজানগর পৌরসভার কর্মচারী নিহত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২২ বিকাল ৫:৫১

আদালত থেকে ফেরার পথে প্রতিক্ষের ছুরিকাঘাতে পাবনার সুজানগর পৌরসভার কর্মচারী ‍আলামিন হোসেন নিহত হয়েছেন। ‍এ সময় আরেকজন আহত হয়েছেন। হতাহতরা আপন ভাই। সোমবার (১৪ মার্চ) দুপুরে আতাইকুলা থানার সাদুল্লাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত আলামিন হোসেন (২৫) পাবনার সুজানগর উপজেলা সদরের রাধানগর মহল্লার মৃত আব্দুস সাত্তার প্রামাণিকের ছেলে। তিনি সুজানগর পৌরসভার টিকাদানকারী পদে চাকরি করতেন। আহত রজব আলী নিহত আলামিনের বড় ভাই। তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে আলামিন ও তার পরিবারের লোকদের সাথে সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফার পরিবারের লোকদের জমি নিয়ে বিরোধ চলছিল। গত দুদিন আগে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার দুপুরে পাবনা আদালত থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই আলামিন ও রজব। পথিমধ্যে আতাইকুলা থানার সাদুল্লাপুর নামক স্থানে পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তাদের পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন রজব আলীকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা