উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার
উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট থাকছে। সোমবার (১৪ মার্চ) সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এটি বহাল থাকবে।
সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ভোক্তা পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না। যদিও অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।
এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ হচ্ছে বলে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। এছাড়া দাম কমবে কি না সেটা ব্রাজিল বলতে পারবে। ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি।
টিপু মুনশি বলেন, যার পাঁচ লিটার তেল দরকার সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারবো না। রমজান উপলক্ষে সবাই বেশি বেশি তেল কিনতে শুরু করলে বাজারে ঘাটতি দেখা দেবেই। যতটুকু কেনা দরকার ততটুকুই কেনা উচিত। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারবো না।
জামান / জামান
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ