ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে ১৫ কিমি এলাকায় যান চলাচলে ধীরগতি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১১:১০

সিরাজগঞ্জ মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় ৪-৫ কিলোমিটার যানজট যেন নিত্যসঙ্গী।

মূলত মহাসড়কের উন্নয়ন কাজ ও ঝুঁকিপূর্ণ নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ করে কাজ করায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম জানান, নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে সেখানে ৪-৫ কিলোমিটার যানজট রয়েছে। এছাড়া মহাসড়ক উন্নীতকরণের কাজ চলায় কড্ডার মোড় থেকে মহাসড়কে খুবই ধীরগতিতে যান চলাচল করছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সালেকুজ্জামান সালেক জানান, মহাসড়কে যানজট নেই তবে নলকা সেতু এলাকাসহ মহাসড়কজুড়ে কাজ চলায় এবং কিছু জায়গায় কাজের কারণে এক লেন বন্ধ থাকায় যানবাহনে ধীরগতি রয়েছে। তবে সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ মহাসড়ক যানজটমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার