নাঙ্গলকোটে নাতবৌকে নিয়ে দাদা উধাও
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামে নাতবৌকে নিয়ে হানিফ রানা নামে এক দাদার উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন নাতি সাইফুল ইসলাম। সাইফুল পেশায় অটোরিকসা চালক।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামের ইউসুফ মিয়ার ছেলে অটোরিকসা চালক সাইফুল ইসলাম ৯ বছর আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার গ্রাম পাড়া নামক গ্রামের আবুল কাশেমের মেয়ে আনোয়ারা আক্তার ঝিনুককে বিয়ে করেন। তাদের পরিবারে ইব্রাহিম খলিল (৮) ও ইস্রাফিল (৩) নামে দুই পুত্রসন্তান রয়েছে। সাইফুলের দাদার চাচাতো ভাই একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ইন্স্যুরেন্স কর্মী হানিফ রানা গত ১২ ফেব্রুয়ারি সাইফুলের স্ত্রীকে প্রথমে লাকসামের একটি বাসায় ও পরে পর্যটন নগরী কক্সবাজারে নিয়ে যায়। পরে হানিফের সাথে সাইফুল তার স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করলে হানিফ রানা তাকে শান্ত থাকার অনুরোধ করে বলে, আমার সাথে একটি জ্বিন আছে, আমি জ্বিন হাজির করে দেখি। পরে রাতে দাদা হানিফ রানা নাতি সাইফুলের স্ত্রীর পরিহিত পোশাকের বর্ণনা দিয়ে বলে, জ্বিন আমাকে বলেছে তোমার স্ত্রী এই মুহূর্তে তার বাবার বাড়িতে আছে। সাইফুল তার ভায়রা ভাইয়ের মাধ্যমে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকদের সাথে যোগাযোগ করলে ভায়রা ভাই তাকে জানান হানিফ রানা তার স্ত্রীকে প্রথমে লাকসাম ও পরে কক্সবাজার নিয়ে যায়। সাইফুল তার স্ত্রীর মোবাইল নাম্বারে যোগাযোগ করে স্ত্রীকে পুনরায় বাড়িতে আনার বিষয়ে আশ্বস্ত করে সত্য ঘটনা বলার অনুরোধ করলে সে জানায়, হানিফ রানা তাকে ফুসলে বাড়ি থেকে নিয়ে লাকসামের একটি বাসায় অনৈতিক কাজ করেছে।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমার দাদা হানিফ রানা আমার সাথে সম্পর্কের সূত্রে আমাদের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করত। কিন্তু সে আমার এমন সর্বনাশ করবে আমি ভাবতেও পারছি না। এছাড়া আমার স্ত্রী উধাও হওয়ার ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করলে হানিফ রানা উল্টো আমাকে হয়রানি করতে থানায় আরেকটি অভিযোগ দাখিল করে।
এ বিষয়ে আনোয়ারা আক্তার ঝিনুক বলেন, আমার স্বামী আমাকে পুনরায় বাড়িতে নিয়ে যাবে বলে হানিফ রানার বিরুদ্ধে এ কথাগুলো বলতে বাধ্য করে। তাই আমি হানিফ রানার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছি। আমার সাথে হানিফ রানার কোনো সম্পর্ক নেই।
অভিযুক্ত হানিফ রানা বলেন, আমি এ ঘটনায় সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রকৃতপক্ষে আমি এ বিষয়ে কিছুই জানি না। তার স্ত্রী চলে যাওয়ার দিন আমি আমার ইন্স্যুরেন্স অফিসের কাজে ঢাকায় ছিলাম।
দক্ষিণ শ্রীহাস্য গ্রামের মেম্বার সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার জয়নাল আবেদীন মজুমদার ও সমাজপ্রতি মাহবুবুল হক বলেন, আমরা সাইফুলের অভিযোগের আলোকে হানিফ রানার সাথে বিষয়টি নিয়ে বসে সমাধানের চেষ্টা করি। হানিফ রানার মেয়ের বিয়ের অনুষ্ঠান থাকায় বিষয়টি নিয়ে গত শনিবার শালিস বৈঠক বসার কথা ছিল। হানিফ রানা বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো সাইফুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করে তাকে পুলিশি হয়রানি করছে।
জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী বলেন, আমি বিষয়টি শুনেছি। উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে।
জামান / জামান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার
দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি
দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন
টঙ্গীতে র্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ
গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ
চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল
শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক
মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত