ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ২:২০

নওগাঁর ধামইরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে দৃশ্যমান করণীয় বিষয়ে আলোকপাত করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আঞ্চলিক ডেপুটি ম্যানেজার শরিফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার বিমল কুমার রুরাম, বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, সংস্থার সেলপ অফিসার পিয়ারা খাতুন, প্রোগ্রাম সহকারী রোকসানা পারভীন, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, নারী ফোরামের সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মজিবর রহমান কাজী, ইউপি সদস্য হামিদুল ইসলাম, মৌলভী আবু সুফিয়ান, পুরোহিত ঠাকুর প্রশান্ত কুমার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ অল্প বয়সীদের হাতে দেয়া স্মার্টফোনের অপব্যবহার, পরিবারের অসচেতনতা, চাকরিজীবী জামাইয়ের লোভ নিয়ন্ত্রণ করে একটি মেয়ের সারাজীবনের সঠিক সিদ্ধান্ত নিয়ে বিয়ে দেয়ার বিষয়ে মত প্রকাশ করেন এবং কাজীসহ সংশ্লিষ্ট মৌলভীদের বাল্যবিয়ে থেকে নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয়।

জামান / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু