ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ধামইরহাটে ২য় পর্যায়ে ২০ ভূমিহীন পেল নতুন বাড়ী, দলিল হস্তান্তর করল উপজেলা প্রশাসন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-৬-২০২১ বিকাল ৬:২১

নওগাঁর ধামইরহাটে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে দেশব্যাপী ৫৩ হাজারের অধিক ভূমিহীনদের মধ্যহতে  ২০ ভূমিহীন পেল নতুন বাড়ী, বাড়ীর মালিকানা হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। ২০ জুন বেলা ১১ টায়  ভূমিহীন ও গৃহহীন ৫৩ হাজার ৩শত ৪০ জনকে মুজিববর্ষ উপলক্ষে নতুন ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে সাথে সাথেই দেশব্যাপী একযোগে নতুন পাকা ঘরের দলিল হস্তান্তর করেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও ইউএনও গনপতি রায়। দলিল উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী,ইউএনও গনপতি রায়,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,ওসি আবদুল মমিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পৌর কাউন্সিলর মেহেদী হাসান ও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন জানান,"২য় ফেজ " এ ধামইরহাট উপজেলায় উমার ইউনিয়নে কাটনা মৌজার বানিয়াপাড়ায় ৪টি ও ইসবপুর ইউনিয়নে (সুন্দরী মোড়) রাধামন মৌজায় ১৬ টি ঘর গৃহহীনদের প্রদান করা হয়। প্রত্যেক গৃহহীনদের ২শতাংশ জমির দলিল ও নামজারি খতিয়ান ( খাজনা-খারিজ)সহ হস্তান্তর করা হয়।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ধারাবাহিক ভাবে সারা বিশে^ নজির স্থাপন করে চলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি ও গৃহহীন ঘর প্রদানে উপজেলা প্রশাসন সর্বাত্বক কাজ করে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এই মহান কর্মযজ্ঞে দায়িত্ব পালনের অংশিদার হতে পেরে আমরা গর্বিত। 

এমএসএম / এমএসএম

মাতলামির অভিযোগে যশোরে এক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড

বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীসহ ৫ জন জয়িতা নারীকে পামডো'র সংবর্ধনা

বাগেরহাটে ব্যাংকার কল্যান ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

নোয়াখালীতে খাল থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ

কফিন বন্দি হয়ে দেশে ফিরলেন ইরানের হামলায় নিহত আহমেদ আলী: দাফন সম্পন্ন

ভুয়া বিল-ভাউচারে উধাও সাড়ে ৫ লাখ টাকা

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মোঃ আনোয়ারুল ইসলাম

বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী–স্ত্রী গ্রেফতার

গজারিয়ায় ১০০০ পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ২

ধুলায় ধুসর কুড়িগ্রামের জনজীবন, বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষ

কামারখন্দ জামতৈল রেলস্টেশনে অবৈধ ৬০টি দোকান উচ্ছেদ