ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুদিন পর হাসপাতালে বাসচালকের মৃত্যু


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৫-৩-২০২২ বিকাল ৬:১০

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মো. এরশাদ প্রকাশ এরশাদ ড্রাইভার নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. এরশাদ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৩-মার্চ) বিকেলে বাসচালক এরশাদ তার বাসটি পার্কিং করে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পার হওয়ার সময় রাউজান পৌরসভার সিএমবি জামে মসজিদ সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। এরশাদ ড্রাইভার দুই সন্তানের জনক বলে জানা গেছে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত