কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহাম্মেদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রাসেল উপজেলার ঝাউদিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রাসেল দৌলতপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজছাত্র রাসেল তার দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাসেল। এ সময় নিহত রাসেলের দুই বন্ধু শিশির, সবুজসহ তিনজন আহত হন।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’