টাঙ্গাইলে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
টাঙ্গাইলে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে শহরের ভিক্টোরিয়া রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ।
এ সময় জেলা তাঁতীদলের আহ্বায়ক শাহআলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী প্রমুখ।
বক্তারা বিদ্যুৎ, চাল, ডাল, তেল, গ্যাসসহ দ্রব্যমূল্য আসছে রমজান মাসের আগেই জনগণের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবি জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, মেহেদেী হাসান আলীম, জেলা তাঁতীদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নিলুফার ইয়াসমিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এমএ বাতেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল এবং তাঁতীদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied