গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে চেয়ারম্যান প্রার্থী আক্কেল
লালমনিরহাটের হাতীবান্ধায় সফিকুল ইসলাম আক্কেল নামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বুধবার (১৬ মার্চ) সকালে ওই উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আক্কেল আমঝোল এলাকার রমজান আলীর ছেলে।
জানা গেছে, সফিকুল ইসলাম আক্কেল বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোতামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে এসে প্রথমে একটি গাছে ওঠেন। পরে ওই গাছ থেকে বিদ্যুতের খুঁটিতে চলে যান তিনি। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আক্কেলকে উদ্ধার করেন। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি, তা জানা যায়নি।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied