কোটালীপাড়ায় জাতির পিতার প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর প্রকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম, যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, জেলা পরিষদ সদস্য দেবদুুলাল বসু পল্টু, নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইস্্রাফিল শেখ, বাবলু হাজরা, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হতো না। তাই এই মহান নেতার জন্মদিন পালন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। তাই আমরা জাতির পিতার প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন