ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ২:৫১

মোড়েলগঞ্জ থেকে নজরুল ইসলাম শরীফ জানান, সারাদেশের ন্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনভর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিলো শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক সংগ্রামের ওপর আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত  হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সরকারিএসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
অপরদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেলা ১২টার দিকে ৫দিন ব্যাপি সুবর্ণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন এমপি। 
এসব কর্মসূচিতে অন্যানের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে বহরবুনিয়া ইউনিয়নে ছাত্রলীগ নেতা তরিকুর ইসলাম শিকদারের নেতৃত্বে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। 

 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত