ফুলছড়িতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন
গাইবান্ধার ফুলছড়িতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা সমাবেশ, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা সভা ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, আজহারুল ইসলাম বাবলু, আব্দুল বাছেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান রোকন প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, সংস্থা, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরা হয়েছে। ৭ দিন ব্যাপি এ মেলায় বিভিন্ন দপ্তরের ৩৬ টি স্টল অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ