ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পাইকগাছায় টিসিবি'র পণ্য পাবে ১৭ হাজার ৯৩২ পরিবার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ৩:৪৯

খুলনার পাইকগাছা পৌরসভাসহ ১০ ইউনিয়নে টিসিবি'র পণ্য পাবে ১৭ হাজার ৯৩২ পরিবার। এই কার্ড জেলা প্রশাসকের নির্দেশায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে হচ্ছে। কোভিড পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠীর আয় কমে যাওয়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারা দেশে ১ কোটি নিম্ন-আয়ের মানুষ ভুর্তকির মাধ্যমে ন্যায্যমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ পণ্য পৌঁছে দেয়ার কর্মসূচির অংশ হিসাবে খুলনার পাইকগাছা উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ১৭ হাজার ৯৩২টি পরিবার টিসিবি'র পণ্য কেনার সুযোগ পাচ্ছে। 

এসকল পরিবারকে টিসিবি'র পণ্য কেনার জন্য দেয়া হয়েছে একটি করে কার্ড। সকল কার্ড ধারীদের মাঝে ২০ মার্চ থেকে পণ্য বিতারণ শুরু হবে। কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে পারবে ন্যায্যমূল্যে টিসিবি'র পণ্য। এবার নিম্ন-আয়ের প্রতিটি পরিবার কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে রমজানের আগে একবার দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও এক কেজি ছোলা পাবে। আবার রমজানের মাঝামাঝি সময় থেকে ঈদের আগ পর্যন্ত একই পরিমাণ পণ্য আরেক দফা দেওয়া হবে পরিবারগুলোকে। 
 
এছাড়া, কোনো কোনো এলাকায় আমদানি করা পেঁয়াজ ও খেজুরও দেওয়া হবে। প্রত্যেকটি কার্ডধারী ৫৬০ টাকার প্যাকেজে পাবে ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন, ৬৫ টাকা দরে ২ কেজি ডাউল ও ৫৫ টাকা দরে ২ কেজি চিনি।  উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, উপজেলায় মোট ১৭ হাজার ৯৩২ পরিবারকে টিসিবি'র কার্ড দেওয়া হচ্ছে। তারমধ্যে পৌরসভায় ১ হাজার ৬ শ ৪১টি, হরিঢালী ইউনিয়নে ১ হাজার ৫শ ৮০, কপিলমুনি ইউনিয়নে ২ হাজার ১শ ৬২, লতা ইউনিয়নে ৭শ ১২, দেলুটি ৯ শ ৬২, সোলাদানা ইউনিয়নে ১ হাজার ৪শ ৩০, লস্কর ইউনিয়নে ১ হাজার ৩শ ৬২, গদাইপুর ইউনিয়নে ১ হাজার ৫শ ৪৭, রাড়ুলী ইউনিয়নে ২ হাজার ১শ ৮০, চাঁদখালী ইউনিয়নে ২ হাজার ৮শ ৮০, গড়ইখালী ইউনিয়নে ১হাজার ৪শ ৭৬ টি। 
তিনি আরো বলেন, নিম্ন-আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী পদক্ষেপ। এটা বাস্তবায়নে অংশীদার হতে পেরে নিজে গর্বিত মনে করছি। সফল করতে জনপ্রতিনিধি সহ সকলে একযোগে কাজ করছে। ন্যায্যমূল্যে টিসিবি'র পণ্য সরবরাহে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন প্রকার ছাড়ের সুযোগ নেই। 

এমএসএম / এমএসএম

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

নন্দীগ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা' শাড়ি থ্রি পিচ বিতরণ

আত্রাইয়ে স্থানীয় এমপি রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনওর ঈদ সহায়তা বিতরণ

শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্মাণ কাজ শেষ না হওয়ায় চাঁদপুর লঞ্চঘাটে ঈদ ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

ঈদে আবারও মুখর হবে পর্যটন নগরী মৌলভীবাজার

ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

বাগেরহাটে শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী বাৎসরিক মেলা ও অনুষ্টান

শালিখায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা ও বস্ত্র উপহার প্রদান

হোমনায় সরকারি হাসপাতালে ক্যানোলা বসাতে না পারায় প্রাইভেটে অতিরিক্ত বিল আদায়

শেরপুরে ডপস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত