গজারিয়ায় নানা কর্মসূচীতে জাতির পিতার জন্মদিন উদযাপন
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ১৭ মার্চ বৃহস্পতিবার স্বাধীন বাংলার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে গজারিয়া পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে কেক কেটে জন্মদিন পালন করেন। সকাল ১০ টায় গজারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন গজারিয়া উপজেলা প্রশাসন। উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়াউপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান খান নেকী, গজারিয়া উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, গজারিয়া থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রইছ উদ্দিন, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ, উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তর এর প্রধান গণ সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার