ধামইরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ সুর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে নিমতলী মোড় হয়ে আমাইতাড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর মেয়র আমিনুর রহমান, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সঞ্চালক কাউন্সিলর মেহেদী হাসান প্রমুখ। পরে মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার স্টল পরিদর্শণ করেন প্রধান অতিথি সাংসদ শহীদুজ্জামান সরকার। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী ২৩ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত