লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত
বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামীলীগ কাযার্লয় ও সকল ওয়ার্ড কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা ছাত্রলীগ একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীগ কাযার্লয়ে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামীগের আয়োজনে সকাল ৮ টায় উপজেলার লোহাগড়া জামরুলতলা উপজেলা আওয়ামীলীগ কাযার্লয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। পরে সকাল ৮ টা ৩০ মিনিটে উপজেলা আওয়ামীলীগের কাযার্লয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মুন, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন, চেয়ারম্যান সিহানুক রহমান, পৌর আ.লীগের সভাপতি কাজী বনি আমিন, সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা যুবলীগ নেতা খন্দকার মোস্তফা কামাল লিয়ন, এমদাদুল হক, আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মারুফ হোসাইন প্রমুখ। আলোচনা সভার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান